Thursday, May 7, 2026

বিদেশ থেকে সরাসরি বিমান ভাড়া করে আসা যাবে কলকাতায়, ছাড়পত্র নবান্নের

Date:

Share post:

বিদেশে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দারা চাইলে বিমান ভাড়া করে সরাসরি কলকাতায় ফিরতে পারবেন, ছাড়পত্র দিল নবান্ন। শুক্রবার একটি নির্দেশিকায় বলা হয়েছে, বিমান ভাড়া করে কেউ আসতে চাইলে রাজ্যের আপত্তি নেই। তবে এই বিষয়ে রাজ্যের তরফে চারটি শর্ত দেওয়া হয়েছে।

• উড়ান ধরার ৯৬ ঘণ্টা আগে কোভিড পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসতে হবে।

• যাত্রীর নিজের তথ্য দেওয়া ফর্ম ও নেগেটিভ রিপোর্ট উড়ান ছাড়ার ২৪ ঘণ্টা আগে রাজ্যের কাছে পাঠাতে হবে

• কলকাতায় নামার পরে আর সরকারি নিভৃতবাস বা হোটেলের পরিবর্তে ১৪ দিনের জন্য বাড়িতে গিয়ে নিভৃতবাসে থাকতে হবে

• কলকাতায় নামার পরে তাপমাত্রা পরীক্ষার সময়ে সন্দেহ হলে সংশ্লিষ্ট যাত্রীকে পাঠানো হবে সরকারি নিভৃতাবাসে।

কোনও ভাবে এই নিয়মের লঙ্ঘন হলে তার দায় নিতে হবে বিমান ভাড়া দেওয়া সংস্থাকে। সে ক্ষেত্রে সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে রাজ্য।
শুক্রবার কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য জানান, এই নির্দেশিকা তাঁর কাছে পৌঁছেছে। ১০ অগাস্ট থেকে এই ভাড়া করা উড়ান আসতে পারে। তবে এখনও পর্যন্ত কোনও সংস্থা এরকম উড়ান আনার কথা জানায়নি। কিন্তু ‘বন্দে ভারত’ উড়ান কলকাতায় আসার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা বহাল থাকবে।

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...