Thursday, May 7, 2026

দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটে ছিলেন স্বর্ণ পদক পাওয়া পাইলট

Date:

Share post:

কোঝিকোড়ে রানওয়েতে অবতরণের সময় ভেঙে দু’টুকরো হয়ে যায় বিমান। মৃত্যু হয়েছে পাইলট, কো-পাইলট সহ বিমানের ১৯ জন যাত্রী। শুক্রবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল ভারত।

এই দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটে পাইলট ও কো-পাইলট হিসেবে ছিলেন উইং কমান্ডার দীপক বসন্ত সাথে ও ক্যাপ্টেন অখিলেশ কুমার।
ক্যাপ্টেন দীপক সাথে ছিলেন ভারতীয় বায়ুসেনার একজন ফাইটার পাইলট। পরে বাণিজ্যিক বিমান ওড়ানো শুরু করেন তিনি। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র এই দীপক সাথে। বোয়িং ৭৩৭ বিমান ওড়ানোয় দক্ষ তিনি।
দীপক সাথে ভারতীয় বায়ুসেনার একজন দক্ষ পাইলট ছিলেন। তিনি প্রেসিডেন্ট স্বর্ণ পদকও পেয়েছিলেন। এছাড়াও হায়দরাবাদে তিনি ‘সোর্ড অফ অনার’ পান। একাধিক যুদ্ধবিমান উড়িয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে এদিন বিমানে ছিলেন ক্যাপ্টেন অখিলেশ কুমার। গত বছরই বিয়ে করেন তিনি। অতিমারির কারণে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছিলেন তাঁরা।

জানা গিয়েছে, বন্দে ভারত মিশনের আওতায় চলছিল এই বিমানটি। দুবাই থেকে ১৯০ জন যাত্রী নিয়ে কেরলে ফিরছিল সেটি। শুক্রবার রাতে অবতরণের সময় প্রবল বৃষ্টিতে বিমানটি পিছলে গিয়ে পাশের খাদে পড়ে যায়।

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...