Thursday, May 7, 2026

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বাঙ্গুরে কোভিড বেডের ব্যবস্থা স্বাস্থ্যভবনের

Date:

Share post:

কোভিড আক্রান্ত তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য ‘ডেডিকেটেড বেড’এর ব্যবস্থা করা হলো এম.আর.বাঙ্গুর হাসপাতালে। এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন। সেখানে আপাতত ৬ টি ‘ডেডিকেটেড বেড’ রাখা হয়েছে।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত একজন তৃতীয় লিঙ্গের মানুষ কোভিডে আক্রান্ত হয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এমন ঘটনা এখন নেই। তা সত্ত্বেও পরবর্তী পরিস্থিতির কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন।

এম.আর.বাঙ্গুর হাসপাতালের সুপার বলছেন, “সব মানুষের সমস্যার কথা ভেবেই স্বাস্থ্যভবন এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুধু নির্দেশ মতো কাজ করেছি।” উল্লেখ্য, রাজ্যের মধ্যে একমাত্র বাঙ্গুর হাসপাতালেই ‘ডেডিকেটেড বেডে’র ব্যবস্থা করা হয়েছে।

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...