Thursday, May 7, 2026

শাড়ি কেলেঙ্কারি নিয়ে কেন উত্তাল রাজ্য বিজেপি, দেখুন

Date:

Share post:

শাড়ি কেলেঙ্কারি নিয়ে কেন উত্তাল রাজ্য বিজেপি, দেখুন নেপথ্যকাহিনি।

মহিলা মোর্চার নতুন সভানেত্রী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল তাঁর সংগঠনের ইউনিফর্ম হিসেবে একটি শাড়ি ডিজাইন করেছেন। একটি সংস্থা সেটি তৈরি করছে। সারা বাংলায় 275 টাকা দামে এটি পাওয়া যাবে।

এ নিয়েই রাজ্য বিজেপি উত্তাল।
এক পক্ষের বক্তব্য, এটা তো ব্যবসার প্রচার। দলে কোনো ইউনিফর্মের সিদ্ধান্ত হয়নি। নিজে ফ্যাশন ডিজাইনার বলে সভানেত্রী এইভাবে প্রডাক্ট প্রমোট করছেন।

অন্য পক্ষের কথায়, এই শাড়ি ব্যবসায়িক মুনাফা ছাড়া হচ্ছে। অগ্নিমিত্রা সদিচ্ছা নিয়ে করছেন। অকারণ এ নিয়ে বিতর্ক তোলা হচ্ছে।

তবে একটি মহলের মতে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা দলীয় অনুমোদন ছাড়া এইভাবে বিশেষ ডিজাইনের শাড়ি বিশেষ সংস্থাকে দিয়ে করিয়ে দলীয় কর্মীদের উপর চাপিয়ে দেওয়া অশোভন। এই বিষয়টি দিলীপ ঘোষের নজরে আনা হচ্ছে।

আপাতত শাড়ি কেলেঙ্কারি নিয়ে তুমুল চর্চা রাজ্য বিজেপিতে।

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...