Friday, April 24, 2026

বঙ্গোপসাগরে নিম্নচাপ: প্রবল বৃষ্টিতে ভাসবে রাজ্য, হাওয়া অফিসের পূর্বাভাস

Date:

Share post:

দুদিন ধরে চলবে প্রবল বৃষ্টি। ভাসবে দক্ষিণবঙ্গ। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ওপর রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে আজ রবিবার ও কাল সোমবার ভারী বৃষ্টি হবে রাজ্যে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে।

উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে।ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল বরাবর এর অবস্থান। নিম্নচাপের সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে ওড়িশা ছত্রিশগড় ঝাড়খন্ডে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। মৌসুমী অক্ষরেখা বিকানির দিল্লি- গয়া হয়ে কলকাতা ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ওড়িশা সংলগ্ন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় এই জেলা গুলি ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সোমবার নাগাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর সঙ্গে বাঁকুড়া পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

পাশাপাশি, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Related articles

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...