Monday, March 23, 2026

একসঙ্গে ১১ টি পাক হিন্দুর মৃতদেহ উদ্ধার! ঘটনায় চাঞ্চল্য

Date:

Share post:

একটি ফার্ম থেকে উদ্ধার হল ১১ টি মৃতদেহ। মৃতরা পাক হিন্দু পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ওই পরিবারের আর এক সদস্যকে জীবতাবস্থায় পাওয়া গিয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের দেচু অঞ্চলের লোদতা গ্রামে।

এই বিষয়ে রাজস্থানের এসপি রাহুল বরহাত জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। রাহুল বরহাত জানিয়েছেন মৃত্যুর কারণ এখনও অনিশ্চিত।

তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কীটনাশক জাতীয় কিছু খেয়ে আত্মহত্যা করেছেন ১১জন। কারণ দেহগুলি উদ্ধারের সময় আশপাশে রাসায়নিকের গন্ধ পাওয়া গিয়েছে বলে জানান তিনি। সেখান থেকেই ধারণা যে তাঁরা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে পরিবারটি। পুলিশ জানিয়েছে , হিন্দু পরিবারটি পাকিস্তান থেকে ভারতে এসেছিল। তাঁরা ভিল সম্প্রদায়ভুক্ত। কৃষিকার্যের জন্যই ফার্মটি ভাড়া নিয়েছিল এবং সেখানেই থাকত। মৃতদের শরীরে কোনও রকম ক্ষতচিহ্ন মেলেনি। ফরেন্সিক দল ও ডগস্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও পরিবারটির মৃত্যুর পিছনে অন্য কোনও কারণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ । পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

 

Related articles

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...