Thursday, May 14, 2026

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, ময়দানে শোকের ছায়া

Date:

Share post:

একটা সময় মোহনবাগানের রক্ষণ সামলেছেন। সবুজ-মেরুন জার্সি গায়ে বহু যুদ্ধের নায়ক সেই মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক মণিতোম্বি সিং আর নেই। মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত মণিপুরী ফুটবলার।

২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানে খেলেছেন মণিতোম্বি। তাঁর অধিনায়কত্বেই ২০০৪ সালে অল এয়ারলাইন্স গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। পেশাদার ফুটবল জীবনে মোহনবাগান ছাড়াও এয়ার ইন্ডিয়া, সালগাওকরের মতো ক্লাবে খেলেছেন মণিতোম্বি। শেষবার তাঁকে খেলতে দেখা গিয়েছিল ২০১৫-১৬ সালে মণিপুর স্টেট লিগে। সেবারেও মণিপুর স্টেট লিগে চ্যাম্পিয়ন হয় তাঁর দল এআইএম।

এ হেন সফল ফুটবলার এত অল্প বয়সে চলে যাওয়ায় শোকস্তব্ধ ময়দান। তাঁর প্রাক্তন ক্লাব মোহনবাগানের তরফে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দেওয়া হয়েছে।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...