Tuesday, May 12, 2026

শাহরুখের অফিসের কোয়ারান্টিন সেন্টারে আইসিইউয়ের বন্দোবস্ত, থাকছে ভেন্টিলেটর

Date:

Share post:

অতিমারির সময় ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ খান এবং গৌরী খান । শাহরুখ-গৌরীর অফিসে সঙ্কটাপন্ন ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ তৈরি হচ্ছে। সেখানে গত ১৫ জুলাই থেকেই ১৫ শয্যার আইসিইউ বানানোর কাজ চলছে। শাহরুখ তাঁর চারতলা অফিস বাড়ি বৃহন্মুম্বই পুরসভাকে ছেড়ে দিয়েছেন। এই অফিসটিতে প্রথমে হয় কোয়ারান্টিন সেন্টার। এবার ওই অফিসটিকেই পুরোদস্তুর আইসিইউয়ে বদলে ফেলার প্রক্রিয়া চলছে।

শাহরুখের মীর ফাউন্ডেশন, হিন্দুজা হাসপাতাল ও বিএমসি-র সহযোগিতায় সোমবার থেকেই ১৫ বেডের আইসিইউ পরিষেবা চালু হচ্ছে বলে খবর। ভবনের প্রথম তলে থাকছে ৬টি শয্যা, যার সঙ্গে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন পরিষেবা, আর দোতলায় থাকবে ৫টি আইসিইউ শয্যা, স্ট্যান্ডবাই হিসাবে আরও চারটি বেড।

এই কোয়ারান্টিন সেন্টারে ভর্তি ছিলেন  প্রায় ৬৬ জন রোগী, যাঁদের ৫৪ জন পুরো সুস্থ হয়ে ওঠার পর ছাড়া পেয়েছেন। কোয়ারান্টিন কেন্দ্রকে আইসিইউতে বদলে দেওয়ার সময় বাকি ১২ জন রোগীকে অন্যত্র সরানো হয়।
উল্লেখ্য, কিং খান এর আগে তাঁর খারের অফিসকে উপসর্গহীন ভাইরাস সংক্রমিতদের কোয়ারান্টিন সেন্টার তৈরির জন্য ছেড়ে দেন।

Related articles

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...