Thursday, May 14, 2026

IB-তে চাকরির নামে দেশজুড়ে প্রতারণা, তদন্তে নেমেছে কেন্দ্র

Date:

Share post:

বাঘের ঘরেই ঘোগের বাসা !

সরাসরি ইন্টেলিজেন্স ব্যুরো বা IB-র সদর দপ্তরে চাকরি দেওয়ার নাম করে দেশজুড়ে এক বড়মাপের প্রতারণা ব্যবসার হদিশ মিলেছে৷ চাকরি দেওয়ার নাম করে এক একজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সামনে এসেছে৷
চলতি বছরের জানুয়ারি- ফেব্রুয়ারি মাস থেকে এই চক্র সক্রিয়৷ লকডাউন পর্বে আরও সক্রিয় হয়েছে৷ এখনও পর্যন্ত এ ধরনের শতাধিক ভুয়ো নিয়োগপত্র IB-র অফিসারদের নজরে এসেছে৷ শুধুই দিল্লির সদর দপ্তরে নয়, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারে IB-র আঞ্চলিক অফিসেও এভাবেই ‘চাকরিতে যোগ দিতে এসে’ ফাঁসছেন কর্মহীন যুবক-যুবতীরা৷ জানতে পারছেন প্রতারিত হওয়ার কথা৷
IB কর্তারা জানতে পেরেছে, দপ্তরের নাম ও লোগোর সঙ্গে সাদৃশ্য রেখে নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানেই IB-তে বিভিন্ন পদে লোক নেওয়ার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বিভিন্ন দৈনিকেও আবেদনপত্র চাওয়া হয়েছে। ফর্ম জমা নেওয়ার সময় পোস্টাল চার্জ পর্যন্ত নেওয়া হচ্ছে। অ্যাডমিট কার্ড যাচ্ছে ডাক মারফৎ। লিখিত পরীক্ষার জন্য দিল্লিতে ডাক পড়ছে প্রার্থীদের। সেখানেই বিভিন্ন কৌশলে পদ অনুসারে টাকার অঙ্ক পাঁচ থেকে দশ লক্ষ চাওয়া হচ্ছে৷ তথাকথিত ‘সফল’ প্রার্থীদের নাম প্রতারকদের তৈরি জাল ওয়েবসাইটে প্রকাশের পর যাচ্ছে নিয়োগপত্র। টাকার দাবি জানানো হচ্ছে। চাকরিতে যোগ দিতে এসে যুবক-যুবতীরা জানতে পারছেন, তাঁরা প্রতারিত হয়েছেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও এই অভিযোগ জানানো হয়েছে৷ এরপর স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই দেশজুড়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এই প্রতারণা চক্রটি ও তার পাণ্ডাদের বিষয়ে তথ্য জোগাড়ের কাজ চলছে।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...