Tuesday, May 5, 2026

সঠিক পথে এগোচ্ছে দেশ, কমছে মৃত্যুহার: মুখ্যমন্ত্রীদের বৈঠকে বললেন মোদি

Date:

Share post:

সঠিক পথেই এগোচ্ছে দেশ যার জেরে কমছে করোনায় মৃত্যুর হার। ভাইরাস সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধমুখী হলেও এদিন প্রধানমন্ত্রী বলেন দেশে সঠিক দিশায় কাজ এগোচ্ছে। ফলে মৃত্যুর হার কমছে ও আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গ ছাড়াও পঞ্জাব, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

কারণ হিসেবে তিনি বলেন, এই যেহেতু দশটি রাজ্যেই করোনা সংক্রমণের ৮০ শতাংশ লোক রয়েছে তাই এদের নিয়েই বৈঠক করলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই রাজ্যগুলিকে লড়াইয়ে পাশে থাকার আবেদন জানান মোদি। তিনি বলেন করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করতে হবে। এই দশটি রাজ্য যদি করোনাকে হারিয়ে দেয় তাহলে দেশ জিতে যাবে।
তিনি বলেন, কোনও কোভিড রোগী যদি হাসপাতালে ভর্তি হন, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে তাঁর সংস্পর্শে আসা বাকিদেরও টেস্ট করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, কনটেনমেন্ট জোনে কড়া লকডাউন পালনের বিষয়েও জানান নরেন্দ্র মোদি।

Related articles

তৃণমূল সুপ্রিমোর কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পুড়িয়ে দেওয়া হল স্কুটার 

ভোট গণনার ফলাফল ঘোষণা হতে না হতেই শহর থেকে জেলা সর্বত্র অশান্তির খবর। মধ্যরাতে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, আজই চূড়ান্ত হতে পারে নাম!

ডবল সেঞ্চুরি পেরিয়ে বাংলার উত্তর থেকে দক্ষিণে পদ্ম ফুলের জয়জয়কার। রাজনৈতিক মহলের একাংশের ভবিষ্যৎবাণী এবং বেশ কয়েকটি এক্সিট...

বাংলায় পদ্ম ফুটতেই টলিপাড়া থেকে প্রথম শুভেচ্ছা জিতের, বিজেপিকে স্বাগত যশ-অঙ্কুশদেরও

গেরুয়াময় বঙ্গ জুড়ে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনার মাঝে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। বাংলা বিনোদন জগত...

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...