Friday, May 15, 2026

ছি: লজ্জা! বাবার ৩ কোটি টাকা হাতিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলল তিন ছেলে

Date:

Share post:

বাবা-মায়ের ঋণ কি সত্যিই শোধ করা যায়? যে মা বাবা, আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, বুকে আগলে রেখে কষ্ট করে বড় করেছে, তাঁদেরই বয়স বাড়লে ছুঁড়ে ফেলে দিতে কেন দ্বিধাবোধ করে না সন্তানেরা। একবারও ভেবেছেন? আসলে সন্তানরা মনে করে, বয়স বাড়লে বাবা-মা বোঝা। এমনই এক লজ্জাজনক ঘটনা ঘটেছে হায়দরাবাদে। ৭৯ বছরের বাবার থেকে ৩ কোটি টাকার সম্পত্তি লিখিয়ে নিয়ে তিনভাই বাবাকে রাস্তায় বের করে দিয়েছে। কেউ দায়িত্বই নিতে চায়নি বাবার ।
তেলঙ্গানার সিদ্দিপেত জেলার মধিরা গ্রামে হতভাগ্য পিতার নাম পথু মালব্য। তাঁর তিন ছেলে, পথু সুধাকর, পথু জনার্দন, ও পথু রবীন্দ্র। তাঁরা তিন কোটি টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে বৃদ্ধ বাবাকে পথে ছুঁড়ে ফেলে দিয়েছে। শুধু বাবার সম্পত্তি দখল করেই থামেনি তারা, মায়ের যাবতীয় সোনা-রূপার গয়নাও হাতিয়ে নিয়েছে। বাবাকে একটু জলও খেতে দেয়নি গুণধর ছেলেরা। উল্টে না গিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তারা। বাবার সঙ্গে এই নির্মম ব্যবহারের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতে আমল দেয়নি তারা।
মায়ের নামে এখনও ছ’‌একর জমি রয়েছে। তাই মা এখনও আছেন সন্তানদের সঙ্গে । স্থানীয় গ্রামবাসীদের তিন ছেলে হুমকি দিয়ে বলেছে, পুলিশের কাছে অভিযোগ জানালে ফল ভালো হবে না। কারণ, গ্রামের সরপঞ্চ তাদের কাছের লোক।
বুড়ো বাবা গৃহহীন হয়ে খাবারের সন্ধানে গ্রামে যখন অন্য বন্ধুর বাড়ি গিয়েছেন, তখন সেই বন্ধুকেও প্রাণে হুমকি দিয়েছে ছেলেরা। যাতে বাবা খেতে না পায়। এরপরেই পুলিশের নজরে আসে পুরো বিষয়টি। ৭৯ বছরের সুধাকরকে স্থানীয় একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তিন ‘‌গুণধর’ ছেলেকে।
একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ৪২০ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি পুলিশের মন্তব্য, ছেলেরা একেবারে হৃদয়হীন। বারবার প্রতিবেশী, পুলিশ বলার পরেও তারা মানেনি। কিন্তু বাবা এখনও ছেলেদের জন্য সদয়। তিনি বলছেন, ছেলেদের ক্ষমা করে দিতে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...