Friday, June 5, 2026

বর্ষার মরশুমে কোনও ওয়াইড বডি বিমান নামবে না কোঝিকোড়ে: ডিজিসিএ

Date:

Share post:

কোঝিকোড় দুর্ঘটনার চার দিন পর নেওয়া হল বড় সিদ্ধান্ত। দ্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সিদ্ধান্ত নিল এই বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে বর্ষার মরসুমে কোনও ওয়াইড বডি এয়ারক্রাফট অবতরণ করবে না। এরই পাশাপাশি জানানো হয়েছে, যে সব বিমানবন্দরগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা বর্ষাকাল ঘিরে, তার অবস্থা সরেজমিনে তদন্ত করে দেখবে ডিজিসিএ।
উল্লেখ্য, কোঝিকোড় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনার মৃত্যু হয়েছে ১৯ জনের। এখনও হাসপাতালে রয়েছেন অনেকে। উঠে এসেছে দুর্ঘটনা সংক্রান্ত নানা তথ্য। আঙুল উঠছে বিমানবন্দর কর্তৃপক্ষের দিকেও ।রানওয়েতে নামার সময়ে গতি বেশি থাকাতেই কি নিয়ন্ত্রণ হারালেন পাইলট, এই নিয়েও প্রশ্ন উঠে এসেছে। তাই যাতে ফের কোনও দুর্ঘটনা না ঘটে তাই ডিজিসিএ-র এই সিদ্ধান্ত। যদিও এর মেয়াদ কতদিন তা জানানো হয়নি এখনও। প্রসঙ্গত, ওয়াইড বডি এয়ারক্রাফটে ফুয়েল ট্যাঙ্কটি আয়তনে বড়ো হয়। ন্যারো বডি এয়ারক্রাফটের তুলনায় অনেক বেশি পথ পাড়ি দিতে পারে এই ধরনের বিমান। অবতরণের জন্যেও এই বিমানের তুলনায় বেশি জায়গার প্রয়োজন হয়।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...