Friday, May 15, 2026

ভ্যাকসিনের চাহিদা তুঙ্গে! ভারত-সহ পাঁচটি দেশে চূড়ান্ত ট্রায়াল শুরু করতে চায় রাশিয়া

Date:

Share post:

সারা বিশ্বে যখন করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে ঠিক সেইসময় বিশ্বের বাজারে প্রথম প্রতিষেধক এনে চমকে দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, তাঁদের তৈরি ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে উপযোগী‌। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এই প্রতিষেধকের চাহিদা। বিশ্ববাজারে তুঙ্গে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ রাশিয়ার এই মহামারির প্রতিষেধককে এখনও মান্যতা দেয়নি বলেই জানা যাচ্ছে।

এরইমধ্যে বিশ্বের ২০টি দেশ এই ভ্যাকসিন কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি রাশিয়ার। এছাড়া তারা পাঁচটি দেশে এর চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু করতে ইচ্ছুক।

রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ ফান্ডের আধিকারিক কিরিল দিমিত্রিভের কথায়, ইতিমধ্যেই এই ভাইরাসের প্রতি প্রচুর দেশের ঝোঁক রয়েছে। এখনও পর্যন্ত ২০টি দেশ থেকে প্রায় ১০০ কোটি ভ্যাকসিন তৈরির প্রস্তাব এসেছে। দিমিত্রিভের দাবি, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে বছরে প্রায় ৫০ কোটি ভ্যাকসিন তৈরির জন্য প্রস্তুত রাশিয়া। তিনি জানিয়েছেন, চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের পর সেপ্টেম্বরেই এই ভ্যাকসিনের ব্যবসায়িক উৎপাদন শুরু হবে।

রাশিয়া জানিয়েছে, এই পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য মোট ৫টি দেশকে বেছে নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে ভারতের নাম। বাকি চারটি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রাজিল এবং ফিলিপিনস। সূত্রের খবর, এই ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়নি।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...