Wednesday, June 24, 2026

ভাইরাস আক্রান্ত রোগীর আবেদনে সাড়া দিয়ে প্লাজমা দান কলকাতা পুলিশের ২ কর্মীর

Date:

Share post:

সংকটজনক ভাইরাস আক্রান্ত রোগী । কোনও উপায় না পেয়ে প্লাজমার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন করেন রোগীর আত্মীয়। আর সেই পোস্ট দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলো কলকাতা পুলিশ ।

মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের অনেক কর্মীই । তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে ফিরে এসেছেন। যাঁরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের মধ্য থেকেই দু’জন, কনস্টেবল ভাস্কর বেরা এবং পুলিশ ড্রাইভার পাপ্পু কুমার সিং মঙ্গলবার তড়িঘড়ি প্লাজমা দানের জন্য পৌঁছে যান ওই হাসপাতালে।
ওই দুই পুলিশকর্মী প্লাজমা দান করেন। কলকাতা পুলিশের এক আধিকারিকের কথায়, ‘পুলিশ সবরকমভাবে সাধারণ মানুষের পাশে আছে। এটা ঠিক যে আমাদের কর্মীরা অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তবে মানুষের সাহায্যে আমরা রয়েছি।’
কলকাতা পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়া মারফৎ রোগীর বিষয়টি জানা যায়। চিকিৎসাধীন ওই রোগীর অতি সত্ত্বর প্লাজমা থেরাপির প্রয়োজন, এই আবেদন পুলিশের একাংশের নজরে আসতে অনেকেই রাজি হয়ে যান।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...