Wednesday, May 13, 2026

বুদ্ধগয়ায় বসবে ১০০ ফুটের সোনালি বুদ্ধ, তৈরি হচ্ছে কুমোরটুলিতে!

Date:

Share post:

বুদ্ধগয়ায়  বসবে ১০০ ফুটের সোনালি বুদ্ধমূর্তি। দেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি এটি। আর এই মূর্তি তৈরি করছেন কুমোরটুলির বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল ।

ইতিমধ্যেই অনেকটা এগিয়েছে মূর্তি তৈরির কাজ। বুদ্ধ ইন্টারন্যাশানাল ওয়েলফেয়ার মিশন আগামী বুদ্ধপূর্ণিমায় বুদ্ধগয়াতে ১০০ ফুট দীর্ঘ এই মূর্তি প্রতিষ্ঠা করবে। জানুয়ারিতেই মৃৎশিল্পী মিন্টু পালকে এই কাজের বরাত দেওয়া হয়। লকডাউনের কারণে কিছুদিন বন্ধ ছিল বুদ্ধ মূর্তি তৈরির কাজ। কিন্তু তারপরে আবার কাজ শুরু হয়েছে জোর কদমে।

সম্পূর্ণ ফাইবার গ্লাস দিয়ে তৈরি হচ্ছে এই মূর্তি। বুদ্ধের শয়নমুদ্রার এই মূর্তির দৈর্ঘ্য হবে প্রায় ১০০ ফুট। তুলনাস্বরূপ, সারনাথে বুদ্ধের দাঁড়ানো মূর্তিটি প্রায় ৮০ ফুট।

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...