Thursday, May 21, 2026

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২,৯৩৬, মৃত্যু ৫৪

Date:

Share post:

সারা দেশের মতো এ রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এবার গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৩৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৪,৩২৬। এই ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৫৪ জন করোনা রোগীর। এই নিয়ে বাংলায় করোনায় আক্রান্ত হয়ে বাংলায় প্রাণ হারালেন ২,২০৩ জন রোগী। আজ, বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ২৬,০০৩ জন সক্রিয় করোনা রোগী। কিন্তু স্বস্তির খবরও আছে। এ পর্যন্ত রাজ্যে করোনাজয়ীর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭৬,১২০ জন। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৭২৫ জন।

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...