Saturday, March 14, 2026

প্রাক্তন ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাক রাজ্য ক্রিকেট সংস্থা, পরামর্শ দ্রাবিড়ের

Date:

Share post:

প্রাক্তন ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাক রাজ্য ক্রিকেট সংস্থাগুলো। এমনই পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত এক ওয়েবিনারে এই পরামর্শ দেন তিনি।
এই ভার্চুয়াল সভায় দ্রাবিড়ের সঙ্গে অংশ নিয়েছিলেন বিভিন্ন রাজ্য সংস্থার সচিব ও ক্রিকেট সংক্রান্ত বিভাগের প্রধানেরা। এক রাজ্য সংস্থার সচিব জানিয়েছেন , ‍‘‍‘রাহুল আলোচনায় একবারও বলেননি যে, প্রাক্তন ক্রিকেটারদের রাজ্য সংস্থায় অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক হোক। ওঁর পরামর্শ, প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই খেলার ব্যাপারে অভিজ্ঞ। সেই অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।’’
করোনা আবহে ক্রিকেটারদের অনুশীলন প্রসঙ্গে দ্রাবিড় , ‘‍‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি দু’টি ধাপে ক্রিকেট অনুশীলনের প্রক্রিয়া ফেরাতে চায়। এক, ইন্টারনেটের মাধ্যমে। দুই, মাঠে শারীরর্চচা করে।’’
আলোচনায় অংশ নেওয়া সবারই বক্তব্য, ‍‘‍‘বর্তমান পরিস্থিতিতে রাজ্য সংস্থাগুলোর পক্ষে সম্ভব নয়, ২৫-৩০ জন ক্রিকেটারকে নিয়ে একসঙ্গে অনুশীলন করানো। সে ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে ‍‘ভার্চুয়াল ট্রেনিং’ হোক ট্রেনার ও ফিজিয়োথেরাপিস্টদের তত্ত্বাবধানে। সময় মতো কয়েক জনকে ধাপে ধাপে ডেকে নিয়ে মাঠে শারীরচর্চা করানো যেতে পারে।’’ আউটডোর ট্রেনিংয়ের ক্ষেত্রে ছোট ছোট গ্রুপ করে প্রশিক্ষণ শুরু করার পরামর্শই রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে দিয়েছে বোর্ড।
অ্যাকাডেমির অন্য কর্তাদের বক্তব্য , ‍ শক্তি বাড়ানোর অনুশীলনের সময় দক্ষতা বাড়ানোর প্রস্তুতি নেওয়া যাবে না। রাজ্য সংস্থায় দায়িত্বপ্রাপ্ত ফিজিওদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এটা নিখুঁত ভাবে হতে পারে। যা ক্রিকেটারদের পুনর্বাসনেও সাহায্য করবে।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...