Thursday, May 14, 2026

২৫ টাকা আলুর দাম বেঁধে দেবে সরকার! লকডাউনের আগে যা ছিল ১৫টাকা!

Date:

Share post:

লকডাউনের আগেও যে আলুর দাম ১৫-১৮ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে, সেই আলুর দাম সরকার এবার বেঁধে দিতে চাইছে ২৫ টাকায়! লাগামছাড়া আলুর দামের উপর নিয়ন্ত্রণ আনতে সরকারের উদ্যোগই সমালোচনার মুখে।

বাজারে এই মুহূর্তে আলুর দাম ৩০-৩২ টাকার মধ্যে। হঠাৎ কেন আলুর দাম চড়ছে? আসলে নেপোয় মারে দই। বেনিয়ন্ত্রিত ফোড়ের দল। যাদের নিয়ন্ত্রণ করার জন্য কমিটি করা হলেও মুখ্যমন্ত্রী তাদের না ঠেললে ঘুম ভাঙে না। ফলে পেঁয়াজের দাম লাগাম ছাড়া হয়ে কমে যাওয়ার পর আলু। এমন নয় চাষের ক্ষতি হয়েছে বা বৃষ্টি কম হয়েছে। তাহলে? এই উত্তর সরকারি কর্তাদের কাছে নেই। নাবান্নের একটি সূত্রের খবর, জেলা থেকে আলুর জোগান কলকাতায় বাড়ানো হবে। এবং আলুর দাম ২৫টাকায় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেবে সরকার। আগামী সপ্তাহ থেকে তার ফল পাওয়া যাবে।কিন্তু লকডাউনের আগে যে আলু ১৫টাকা কেজিতে বাজারে বিক্রি হচ্ছিল, সেই আলু ২৫ টাকা কেজি দরে কেন কিনবেন মানুষ?

Related articles

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...