Thursday, May 14, 2026

১০ বছরের সম্পর্কে ইতি, বিবাহবিচ্ছেদ কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরের

Date:

Share post:

গত ৫ বছর হল আলাদা থাকছিলেন। অবশেষে
পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল বলি অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা ও রণবীর শোরের। দীর্ঘদিন ধরেই তাঁদের বিবাহ-বিচ্ছেদের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া।  রণবীর ও কঙ্কনার বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর আইনজীবী। তিনি জানিয়েছেন, নিজেদের মধ্যে  পারস্পারিক বোঝাপড়া করেই  তাঁরা আলাদা হয়েছেন।

২০১০ সালে রণবীর শোরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী, পরিচালক কঙ্কনা সেন শর্মা। সেই অনুষ্ঠানে কঙ্কনা ও রণবীরের বাড়ির লোকজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাই উপস্থিত ছিলেন। কঙ্গনা ও রণবীর শোরে একটি পুত্র সন্তানও রয়েছে, নাম হারু। ২০১৩ সালে থেকে তাঁদের ব্যক্তিগত জীবনে সমস্যার কথা প্রকাশ্যে এসেছিল। যদিও বিভিন্ন ওঠাপড়া, সমস্যার মধ্যেও তাঁরা বিয়েটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ২০১৫ সালে তাঁরা একে অপরের থেকে আলাদা থাকা শুরু করেন। তারপরেও বিয়ে টিকিয়ে রাখতে এই দম্পতি কাউন্সিলিং করান বলে জানা যায়। অবশেষে এবছর ফেব্রুয়ারি মাসে তাঁরা আইনত বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন দম্পতি।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...