Sunday, March 15, 2026

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব, টুইট করে জানালেন অভিজিৎ-শর্মিষ্ঠা

Date:

Share post:

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শুক্রবার এই খবর টুইট করে জানান তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এবং মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এদিন টুইটারে অভিজিৎ লেখেন, “৯৬ ঘণ্টার পর্যবেক্ষণের সময়সীমা আজই শেষ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”

একইসঙ্গে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে এদিন টুইট করেন মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা লেখেন, “চিকিৎসার পরিভাষায় না গিয়ে, আমি যা বুঝতে পারছি তা হল বাবার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তবে শারীরিক অবস্থার অবনতি হয়নি। চোখে আলো পড়লে সাড়া দিচ্ছেন তিনি।”

প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। গত রবিবার বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সোমবার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এরপর ভেন্টিলেশনে দেওয়া হয় প্রণব মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। গভীর কোমায় চলে যান তিনি। এদিন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে প্রার্থনা করার আর্জি জানিয়ে আরও লিখেছেন, ” বাবা সবসময় বলতেন দেশকে যা দিয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি। ওঁর জন্য প্রার্থনা করুন।”

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...