Monday, May 4, 2026

এলওসি থেকে এলএসি- চ্যালেঞ্জ করলে জবাব পাবে: নাম না করে পাকিস্তান-চিনকে হুঁশিয়ারি মোদির

Date:

Share post:

এলওসি থেকে এলএসি- ভারতের সার্বভৌমত্বকে যারা চ্যালেঞ্জ করেছে দেশের সেনারা তার উপযুক্ত জবাব দিয়েছেন। ৭৪ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে নাম না করে এভাবেই পাকিস্তান ও চিনকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এলওসি (নিয়ন্ত্রণ রেখা) থেকে এলএসি(প্রকৃত নিয়ন্ত্রণ রেখা) যখন ভারত চ্যালেঞ্জের মুখে পড়েছে, ওরা যে ভাষায় বোঝে তাতেই আমাদের সেনারা জবাব দিয়েছেন।

পাশাপাশি, নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদ বা আগ্রাসন’ ভারত দুইয়ের বিরুদ্ধেই লড়ছে।
ভারতের সুরক্ষার ক্ষেত্রে যে কোনও ভাবেই আপোষ করা হবে না সেটা বুঝিয়ে দিলেন তিনি।
১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের উপর চিনা সেনার হামলার প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। তিনি বলেন, “আমাদের জওয়ানরা কী করতে পারেন, তা লাদাখে গোটা বিশ্ব দেখেছে। লালকেল্লা থেকে সেই সব বীর সেনানিদের কুর্নিশ জানাই।”
জঙ্গি কার্যকলাপ বা বিভেদ সৃষ্টি করার চেষ্টা সবার বিরুদ্ধে ভারত লড়ছে বলেই জানান মোদি। এই কাজে দুনিয়া ভারতের সঙ্গে সারা দুনিয়া রয়েছে বলেই জানান তিনি।
মোদির মতে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদের জন্য ১৯২টি দেশের মধ্যে ১৮৪টি দেশের সমর্থন ভারতের দিকে রয়েছে।
একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এখন প্রতিবেশী শুধু তারাই নয়, যাদের সঙ্গে ভৌগোলিক সীমান্ত রয়েছে। প্রতিবেশী তারাও যাদের সঙ্গে মূল্যবোধের সামঞ্জস্য আছে। বৃহত্তর প্রতিবেশীদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ, পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক রয়েছে।

Related articles

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে