Tuesday, May 19, 2026

স্বাধীনতা দিবসে বসিরহাট হাসপাতালে করোনা ওয়ার্ড খোলার পক্ষে সওয়াল নুসরতের

Date:

Share post:

সারা রাজ্যের মতোই উত্তর ২৪ পরগনায় করোনার দাপট অব্যাহত। প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এবার তাই বসিরহাট হাসপাতালে করোনা ওয়ার্ড খোলার পক্ষে সওয়াল করলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।

আজ, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন নিজের সংসদীয় এলাকার পরিস্থিতি দেখতে বসিরহাটে গিয়েছিলেন নুসরত। সেখানে তিনি জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এবং সেই বৈঠক থেকেই নুসরত হাসপাতালে কোভিড ওয়ার্ড খোলার বিষটি তোলেন।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বসিরহাট জেলা হাসপাতালে পতাকা উত্তোলন করেন সাংসদ নুসরত। এরপর হাপাতাল পরিদর্শন করে তিনি বলেন, “যা পরিস্থিতি, তাতে এখনই বসিরহাট হাসপাতালে একটি কোভিড ওয়ার্ড খোলা খুবই জরুরি। হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো তৈরি করলে আক্রান্তদের আর দূরের হাসপাতালে নিয়ে ছুটতে হবে না।”

Related articles

অভয়া-কাণ্ডে ঘটনাস্থল সিল করার নির্দেশ হাইকোর্টের!

অভয়াকাণ্ডে সিবিআইকে (CBI) সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বিচারপতি শম্পা সরকার...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...