Friday, June 26, 2026

বিহারে জটিল সমীকরণে জোট গড়ে মসনদে বসতে চাইছে তিনপক্ষ!

Date:

Share post:

বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই ভাঙা-গড়ার খেলা শুরু হয়ে গিয়েছে বিহারে। জটিল সমীকরণে জোট গড়ে মসনদে বসতে চাইছে তিন পক্ষ। সেইসঙ্গে নতুন অঙ্ক কষাও শুরু করে দিয়েছে সমস্ত দল। বর্তমান শাসকজোটের হাল খুবই নড়বড়ে। বিরোধী জোটের শক্তিও ক্ষীণ। এই অবস্থায় নতুন সমীকরণের কথা ভাবছে বিজেপি। নীতীশ কুমারও লেগে পড়েছেন নতুন অঙ্ক কষতে।

বিহারে বিধানসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই হওয়ার প্রবল সম্ভাবনা। বিজেপি ও জেডিইউ আলাদাভাবে লড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে নীতীশ কুমারের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে তার সঙ্গ ত্যাগ করে এককভাবে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। প্রয়োজনে লোক জনশক্তি পার্টিকে জোটে টানতে পারে গেরুয়া শিবির।
২০১৫-র মতো বিজেপির বিরুদ্ধে যদি মহাজোট হয়, তাও অস্বাভাবিক নয়। তেজস্বী ও তেজপ্রতাপের দুই আরজেডি, কংগ্রেস, হাম ও রাষ্ট্রীয় লোক সমতা পার্টির সঙ্গে যদি নীতীশ কুমার হাত মেলান, তাহলে ফের মহাজোট তৈরি হতে পারে।

এদিকে, এলজেপির চিরাগ পাসোয়ান দলের অন্দরে জানিয়েই দিয়েছেন, খুব শীঘ্রই তাঁরা নীতীশের জোট সরকার ছেড়ে বেরিয়ে আসবেন। এলজেপি বিহারের মানুষের ইস্যু নিয়ে লড়াই করবে। নীতীশ কুমারকে ছাড়লেও বিজেপিকে ছাড়ছে না লোক জনশক্তি পার্টি। তারা বিজেপির সঙ্গে সুসম্পর্ক রেখেই চলছে। এখন কী সমীকরণে বিহার বিধানসভা নির্বাচনে লড়াই হবে, তা জানা সময়ের অপেক্ষা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...