Saturday, June 27, 2026

এ বছরের ‘রাজীব গান্ধী খেলরত্ন’-এ হলেন রোহিত শর্মা,ভিনেশ ফোগট, মনিকা বাত্রা, মরিয়প্পন থাঙ্গাভেলু

Date:

Share post:

এ বছরের ‘রাজীব গান্ধী খেলরত্ন’-এ ভূষিত হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা রোহিত শর্মা৷

দেশের ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান এই ‘রাজীব গান্ধী খেলরত্ন’ খেতাব৷ এর আগে মাত্র ৩ জন ক্রিকেটার এই সম্মান পেয়েছেন, তাঁরা হলেন শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি৷ এবার চতুর্থ ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা এই সম্মান পেলেন৷

রোহিত শর্মা ছাড়াও এবারের রাজীব গান্ধী খেলরত্ন পাচ্ছেন ভিনেশ ফোগট, টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা, প্যারা অলিম্পিয়ান মরিয়প্পন থাঙ্গাভেলু৷ এই নিয়ে দ্বিতীয়বার এতজন একসঙ্গে খেলরত্ন পাচ্ছেন৷ ২০১৬ সালে
শাটলার পিভি সিন্ধু, জিমন্যাস্ট দীপা কর্মকার,শ্যুটার জিতু রাই, কুস্তিগীর সাক্ষী মালিক একসঙ্গে রাজীব খেলরত্ন পেয়েছিলেন৷

তেন্ডুলকর ১৯৯৮ সালে রাজীব খেলরত্ন পেয়েছিলেন৷ ধোনি পেয়েছিলেন ২০০৭ সালে, ২০১৮ সালে পেয়েছিলেন বিরাট কোহলি৷ সে সময় ভারোত্তলক মীরাবাই চানু -র সঙ্গে এই সম্মান পেয়েছিলেন৷

রোহিত শর্মা জাতীয় দলের হয়ে একাধিক দুরন্ত পারফরম্যান্স করেছেন৷

ভিনেশ ফোগট ২০১৮ -র কমনওয়েলথ গেমসে ও এশিয়ান গেমসে সোনা পেয়েছিলেন৷ ২০১৯ এ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন৷

থাঙ্গাভেলু ২০১৬ সালে রিও প্যারা-অলিম্পিক্সে T42 হাই জাম্পে সোনা জিতেছিলেন৷ T42 হলেন সেই অ্যাথলিট, যাঁদের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে৷ শারীরিক ভাবে পিছিয়ে থাকা মানুষরা এই বিভাগের প্রতিযোগিতায় অংশ নেন৷

তারকা টেবিল টেনিস মনিকা ২০১৮ -র দারুণ পারফরম্যান্সের জন্য এই সম্মান পেলেন৷ ওই বছর তিনি কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছিলেন৷ তাছাড়াও মহিলাদের সিঙ্গলসে তিনি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন ৷

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...