Tuesday, March 17, 2026

রাজ্যপাল হিসাবে মেয়াদ শেষ, এবার প্রত্যক্ষ রাজনীতিতে ফিরবেন তথাগত রায় ?

Date:

Share post:

মেঘালয়ের রাজ্যপাল হিসাবে মেয়াদ শেষ হলো তথাগত রায়ের। তাঁর জায়গায় রাজ্যপালের দায়িত্বে এলেন সত্যপাল মালিক। সত্যপাল মালিক, এতদিন গোয়ার দায়িত্বে ছিলেন। আপাতত মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে গোয়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলে জোরদার প্রশ্ন, এবার তাহলে কি এবার বঙ্গ- রাজনীতিতে ফিরছেন তথাগত রায় ? কিছুদিন আগেই সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তথাগত রায়। ২০২১-এ এ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই মুহুর্তে প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় যদি বঙ্গ-বিজেপিতে পা রাখেন তাহলে বর্তমান দলীয় সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে৷

মেঘালয়ের রাজ্যপাল হিসাবে তথাগত রায়ের কার্যকালের মেয়াদ শেষ হয়েছিলো মে মাসেই৷ কিন্তু করোনা পরিস্থিতির জন্য তাঁকে এতদিন কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল। ৭৪ বছর বয়সের তথাগত একসময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। এরপর তিনি দুট’টি রাজ্যের রাজ্যপালও হয়েছেন। ২০১৫ সালের মে মাসে তিনি ত্রিপুরার দায়িত্ব নেন। সেখান থেকে ২০১৮ সালের অগাস্টে তাঁকে পাঠানো হয় মেঘালয়ে।
কিছুদিন অরুণাচল প্রদেশের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছিল।

রাজ্যপাল পদে থেকেও বহুবার নানা বিষয়ে টুইটা করে আগাগোড়াই বিতর্কের শীর্ষে ছিলেন তথাগত রায়৷ মতামত রাখতেন। বিতর্কও ছড়ালেও সে সব পাত্তা দেননি তিনি।

এবার ফের সক্রিয় রাজনীতিতে ফেরাতে কতটা ইচ্ছুক হবে দল, সেটাই এখন দেখার৷

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...