Sunday, March 15, 2026

বেসরকারি হাতে বিমানবন্দর, সীলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার

Date:

Share post:

বেসরকারি হাতে বিমানবন্দর তুলে দিল কেন্দ্রীয় সরকার। সিদ্ধান্ত আগেই হয়েছিল। বুধবার সেই সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার। পিপিপি মডেলে দেশের তিন বিমানবন্দরকে বেসরকারি হাতে তুলে দিল কেন্দ্র। এই তালিকায় রয়েছে জয়পুর, গুয়াহাটি এবং তিরুবনন্তপুরম বিমানবন্দরের নাম।

পিপিপি মডেলে সাধারণত ৫১ শতাংশ অংশীদারিত্ব থাকে বেসরকারি সংস্থার। ৪৯ অংশীদারিত্ব থাকে সরকারের। অর্থাৎ বিমানবন্দরের যাবতীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সংস্থা। কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল দেশের ১২ টি বিমানবন্দরকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। যার মধ্যে আমদাবাদ, ম্যাঙ্গালোর, লখনউ, জয়পুর, গুয়াহাটি এবং তিরুবনন্তপুরম বেসরকারিকরণের প্রথম পর্যায়ের কাজ হয়ে গিয়েছিল। গোটা প্রক্রিয়া শেষ হলে আদানি এন্টারপ্রাইজ সংশ্লিষ্ট ছ’টি বিমানবন্দরের দায়িত্ব নেবে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...