Thursday, May 21, 2026

অতিমারি আবহে ভার্চুয়াল সংসদ অধিবেশনের আর্জি, স্পিকারকে চিঠি অধীরের

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতে ভার্চুয়াল সংসদ অধিবেশনের আর্জি জানালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন তিনি।

ওই চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী উল্লেখ করেছেন, “নিয়ম অনুযায়ী সংসদের দুটি অধিবেশনের ব্যবধান ৬ মাসের বেশি হয় না। খুব শীঘ্রই সংসদের অধিবেশন শুরু হতে চলেছে।কিন্তু সংক্রমণের মাত্রা কমছে না। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজারের বেশি। এই পরিস্থিতিতে আমার আবেদন একটি অ্যাপ এবং লিঙ্ক সুপারিশ করুন, যাতে কেউ সরাসরি সংসদে উপস্থিত না থাকতে পারলেও অ্যাপের মাধ্যমে নিজের বক্তব্য জানাতে পারবে। ঠিক যে পদ্ধতিতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচার কাজ চলছে।”

এই ভার্চুয়াল অধিবেশনে প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করার কথা বলেছেন তিনি। কংগ্রেস সাংসদ আরও উল্লেখ করেছেন, আমার ধারণা সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন সংক্রমণ পৌঁছবে ৭০ হাজারে। তাই এই পদ্ধতি অবলম্বন করা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়।”

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...