Friday, April 10, 2026

লোভে আর ভয়ে দলবদলের হিড়িক! দিলীপের অভিযোগ উড়িয়ে পাল্টা দিলেন পার্থ

Date:

Share post:

২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে “এজেন্সি” লাগিয়ে বিরোধীদের ভয় দেখানো এবং হেনস্থা করার অভিযোগ উঠত বিজেপির বিরুদ্ধে। এবার খোদ বিজেপি সেই অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, “রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল বিভিন্ন এজেন্সি থেকে ফোন করে আমাদের নেতা-কর্মীদের ভয় ও লোভ দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করছে। যারা রাজি হচ্ছেন না, তাঁদের ভিডিও ফাঁস করে বদনাম করার চেষ্টা বা জোর করে তুলে নিয়ে গিয়ে মিছিলে হাঁটানো হচ্ছে। মুকুল রায়ের মতো নেতাদেরও ছাড়ছে না তৃণমূল।”

কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দিলীপ ঘোষের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তা উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এজেন্সি আর টাকা ছড়িয়ে রাজনীতি করতে যারা অভ্যস্ত, সেই বিজেপির কালচারই হলো এজেন্সির ভয় আর লোভ দেখিয়ে সংগঠন করা। সারা দেশেই এই নোংরা সংস্কৃতিতে তারা বিশ্বাসী। তাই
অন্য কিছু ভাবতে পারে না। যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁরাই চূড়ান্ত হতাশা এবং অনিশ্চয়তা ছেড়ে তৃণমূলে ফিরছেন। এ ছাড়া শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং চিকিৎসা জগতের বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আস্থা রেখে তৃণমূলে যুক্ত হচ্ছেন। ভয় বা লোভ দেখিয়ে এসব হয় না। এর জন্য মাটিতে দাঁড়িয়ে কাজ করতে হয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দলে দলে তৃণমূলে যোগদান করছে।”

Related articles

IPL: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে নিষ্ক্রিয় স্পিন বোলিং, কেকেআরের ব্যর্থতার বিশ্লেষণ

চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের...

হলফনামায় একাধিক ত্রুটি! বাতিল কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনবর মনোনয়ন, বদলে কে

নথিতে সমস্যা। বাতিল হল কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) তৃণমূল (TMC) প্রার্থী অভিনব ভট্টাচার্যের (Abhinav Bhattacharya) মনোনয়ন। সেই জায়গায়...

প্রয়াত রাহুলকে শ্রদ্ধা, বিনামূল্যে ‘ছবিওয়ালা’ দেখানোর সিদ্ধান্ত পরিচালক-প্রযোজকের!

একটা মৃত্যু বদলে দিয়েছে অনেক কিছু।তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেখক-অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

লক্ষ্মীভাণ্ডার থেকে যুবসাথী- বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এ বাংলার সরকারের প্রকল্পের নকল! তীব্র কটাক্ষ তৃণমূলের

What Bengal thinks today, India thinks tomorrow-গোখলের সেই বাণীই যেন আবার প্রমাণিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জনকল্যাণমূলক...