Wednesday, June 3, 2026

বৃষ্টি চলবে ২৫ অগাস্ট পর্যন্ত ! বন্যা পরিস্থিতি একাধিক শহরে  

Date:

Share post:

টানা পাঁচদিন একইভাবে চলবে বৃষ্টি । আর যার জেরে বন্যায় ভাসতে পারে একাধিক শহর । এমনই আশঙ্কার কথা শোনাচ্ছে মৌসম ভবন । এমনিতেই দিল্লি-সহ একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে জনজীবন ৷ বুধবার প্রবল বৃষ্টি শুরু হয় দিল্লি-এনসিআরে ৷

প্রবল বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়ায় রীতিমতো নাজেহাল অবস্থা দিল্লিবাসীর । প্রায় জলমগ্ন নয়ডা ও গুরুগ্রাম। রাস্তায় জল জমে থাকায় ব্যাহত যান চলাচল ৷ মৌসম বিভাগের তরফে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। দিল্লি ও এনসিআর-এ জারি করা হয়েছিল অরেঞ্জ অ্যালার্ট ৷ ঝড়ো হাওয়ার দাপটে ইতিমধ্যেই সাতটি বিভিন্ন এলাকায় গাছ পড়েছে। ভেঙে গিয়েছে বাড়ি ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, দিল্লিতে ২৫ অগাস্ট পর্যন্ত লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

দিল্লির পাশাপাশি কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, বিহার. অসম, তেলঙ্গানা, গুজরাত ও উত্তরপ্রদেশেরও একাধিক জায়গায় অতিভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ রাজ্যগুলির বিভিন্ন নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে ৷ এমন আবহাওয়া চলবে তাই মৌসম ভবন এর তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা।

Related articles

দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে দিল্লিতে (Delhi Fire Accident) ফিরল আগুন আতঙ্ক! ঘটনার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে...

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...