Monday, June 22, 2026

সল্টলেক আমরি থেকে কলকাতা মেডিক্যাল, অ্যাম্বুল্যান্সের ভাড়া ৯ হাজার টাকা!

Date:

Share post:

অ্যাম্বুল্যান্সের তোলাবাজি। সল্টলেক আমরি হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল, ৮ কিলোমিটার পথে রোগীকে আনতে ৯ হাজার টাকা ভাড়া নেওয়ার অভিযোগ। আর সেই নিয়ে হাসপাতালের মধ্যেই বচসা এবং গণ্ডগোলে জড়িয়ে পড়ে দু’পক্ষ। কিন্তু কোভিডের সুযোগে অ্যাম্বুল্যান্সের এই ‘দিনে ডাকাতি’র কাজে অতিষ্ঠ মানুষ।

হাওড়ার ৮০ বছরের বৃদ্ধ হরিওম আগরওয়ালের দিন দশেক।আগে স্ট্রোক হয়। তাঁকে সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড টেস্ট করলে পজিটিভ আসে। কিন্তু সেখানে বিলের পরিমাণ বাড়তে থাকায় পরিবারের লোকজন তাঁকে কলকাতা মেডিক্যালে আনেন। তার আগে দুটি হাসপাতাল তাঁকে ফেরায়। ভর্তি নিতে চায়নি। কলকাতা মেডিক্যালে এনে ৯হাজার টাকা চাওয়া হয়, এমনকী রোগীকে অ্যাম্বুল্যান্স থেকে নামাতেও অস্বীকার করা হয়। অ্যাম্বুল্যান্স চালকের দাবি ভাড়ার বিষয়টি তিনি জানেন না। মালিক জানেন। রোগীর পরিবার এ ব্যাপারে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তোলাবাজি বন্ধের দাবি জানিয়েছে।

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...