Saturday, May 23, 2026

ক্যান্সার না কি? হেয়ার স্টাইল নিয়ে স্বস্তিকাকে কটাক্ষ, জবাব দিলেন নায়িকা

Date:

Share post:

মাঝেমধ্যে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইলে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। নিজের লুক পাল্টে ভিন্ন সাজ হাজির হয় তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন ধরনের হেয়ার কাট পোস্ট করেছেন তিনি। আর এই ছবি পোস্ট করার পরে আক্রমণের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তাতে অবশ্য চুপ করে থাকেননি স্বস্তিকা। কড়া জবাব দিয়েছেন তিনি।

নতুন হেয়ার স্টাইলের ছবি পোস্ট করে ক্যাপশনে স্বস্তিকা লিখেছিলেন, “আমার ওড়ার জন্য ডানা লাগবে না। আমার ন্যাড়া মাথাই যথেষ্ট।” ছবি পোস্ট করার পরই কমেন্ট বক্সে আক্রমণের মুখে পড়তে হয় স্বস্তিকাকে।

কমেন্ট করে একজন জিজ্ঞাসা করেন, অভিনেত্রীর ক্যান্সার হয়েছে কি না। ওই ব্যক্তির প্রশ্ন, “দিদি তোমার ক্যানসার নাকি? তোমার ডিপি-তে চুল কাটা তাই বললাম, একটু কনফার্ম করে দেবে!” চুপ করে বসে থাকেননি অভিনেত্রী। উত্তরে লেখেন, “আমার আর কিছু বলার নেই। মানুষের চিন্তাধারা ভগবান মর্ত্যে নেমে এলেও পাল্টাতে পারবেন না।”

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...