Friday, May 15, 2026

কর্মপ্রার্থীদের কাজ খুঁজে দিতে গুগল আনল ‘কর্ম’ অ্যাপ

Date:

Share post:

ইন্টারনেটে কর্মপ্রার্থীদের কাজ খুঁজে দিতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ভারতে নিয়ে এল কাজ খোঁজার অ্যাপ।নতুন এই অ্যাপের নাম ‘কর্ম’। মহামারির পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে দেশে এখন কাজ হারানো মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এবার গুগলের নতুন অ্যাপের মাধ্যমে কর্মপ্রার্থীরা নতুন কাজ খোঁজার সুযোগ পাবেন। গুগল জানিয়েছে, ‘কর্ম’ নামে এই অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের নানা সংস্থায় এন্ট্রি লেভেল কাজের খোঁজ পাওয়া যাবে। বছরখানেক আগে ‘জবস’ নামেও এই ধরনের একটি অ্যাপ এনেছিল গুগল। তার মাধ্যমেও কর্মপ্রার্থীরা কাজের খোঁজ করতে পারেন। গুগলের এই অ্যাপ প্রথমে আনা হয় বাংলাদেশে এবং তারপর ইন্দোনেশিয়ায়। ওই দুই দেশেই ধীরে ধীরে কর্মসংস্থানের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে ওঠে ওই অ্যাপ। এই অ্যাপ একদিকে যেমন কর্মপ্রার্থীদের কাজ খুঁজে দেওয়ার কাজ করে, তেমনই বিভিন্ন সংস্থাকে উপযুক্ত কর্মীর খোঁজও দেয়। শুধু কাজ খুঁজে দেওয়াই নয়, জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে নতুন দক্ষতা তৈরির সুযোগও পাওয়া যাবে। একই সঙ্গে গুগল সুন্দর সিভি বানাতেও সাহায্য করবে। প্রসঙ্গত, গুগলের পেমেন্ট অ্যাপলিকেশন গুগল পে-এর মাধ্যমেও কাজের খোঁজ করার সুযোগ রয়েছে। ভারতের অনেক সংস্থাই কর্মী নিয়োগের ক্ষেত্রে এই অ্যাপের থেকে তথ্য নিয়ে থাকে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...