Tuesday, June 2, 2026

এক মাসের মধ্যে বাবরি ধ্বংসের রায় দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

এক মাসের মধ্যে বাবরি মসজিদ নিয়ে রায় ঘোষণার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লখনউ -র বিশেষ আদালতকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রায় দিতে হবে। এমনটাই নির্দেশ দিলেও দেশের শীর্ষ আদালত। লালকৃষ্ণ আদবানি, বর্ষীয়ান বিজেপি নেতা মুরলী মনোহর জোশী এবং উমা ভারতীর বিরুদ্ধে চলা মামলার শুনানি শেষ করতে এই সময়ের মধ্যে।

চলতি বছর মে মাসে বিচারপতি সুরেন্দ্র কুমার যাদবকে ৩১ অগাস্টের মধ্যে রায় দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করেন সুরেন্দ্র কুমার যাদব। ওই রিপোর্ট বিবেচনা করে ১৯ অগাস্ট শীর্ষ আদালত জানায়, শুনানি সম্পূর্ণ শেষ করে রায় দানের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় ঘটনাস্থলের কাছেই ছিলেন আদবানি এবং যোশী। অভিযোগ, তাঁদের প্ররোচনায় বাবরি ধ্বংস হয়েছে। ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো, জাতীয় অখণ্ডতার উপর প্রভাব বিস্তার করা মন্তব্য, সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। যদিও এই অভিযোগ মানতে নারাজ তাঁরা।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...