Friday, May 22, 2026

সাত পাতার বিবৃতি জারি করে রবীন্দ্রনাথকেই বহিরাগত বললেন বিশ্বভারতীর উপাচার্য

Date:

Share post:

বিশ্বভারতী ভাঙচুর কাণ্ডে এবার লিখিত বিবৃতি দিলেন উপাচার্য। তিনি লিখেছেন, বিশ্বভারতীতে ভাঙচুরের নেপথ্যে ছিল রাজনৈতিক মদত। রাজনৈতিক ‘দাদা’দের মদতের ভাঙচুর। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথও ছিলেন বহিরাগত। তিনি আশ্রমকে ভালোবেসে থেকে গিয়েছিলেন। কোনও ব্যবসায়িক গোষ্ঠীর বিশেষ স্বার্থ, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে দুষ্কৃতীদের হুমকি তাদের অধিকার প্রয়োগকে বিরত রাখতে পারে না।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সাত পাতার একটি বিবৃতি জারি করে ১২ টি বিষয় সামনে আনার চেষ্টা করেছেন। পঞ্চম বিষয়টিতে তিনি বলেন, ‘কেজি-থেকে-পিজি-থেকে কর্মসংস্থান’ এই ঐতিহ্যের কথা বলে নিজেদেরকে ‘রাবীন্দ্রিক’ বলে দাবি করেন।

১৭ অগাস্ট ২০২০ সমস্ত ভন্ডদের জন্য ছিল ‘লাল পত্র দিবস’। তিন ঘন্টার মধ্যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক কাঠামো। উপাচার্য জানাচ্ছেন, এই কার্যকলাপ ছিল কতিপয় মানুষের নির্দেশে পেশিশক্তি প্রকাশ ও প্রয়োগ। রাবীন্দ্রিকরা গর্বের সঙ্গে যে রীতিনীতি লালন পালন করেন, তার সাথে সম্ভবত ১৭ অগাস্টের ঝড়ের গতিতে ঘটানো ধ্বংসাত্মক লীলাখেলার কোন সাদৃশ্য থাকতে পারে না।”

 

 

 

 

 

 

 

 

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...