Friday, May 15, 2026

গুরুগ্রামে ভেঙে পড়ল ৬ কিলোমিটার ফ্লাইওভারের একটি অংশ, আহত ২

Date:

Share post:

শনিবার রাতে হঠাৎই ভেঙে পড়লো ৬ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের একটি অংশ। ফ্লাইওভারটি ভেঙে যাওয়া অংশটিতেই নির্মাণ কাজ চলছিল। জানা গিয়েছে, আহত হয়েছেন দু’জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এক্সকাভেটর গাড়িগুলি দিয়ে বিশাল কংক্রিটের ব্লকগুলি সরিয়ে দেওয়ার কাজ চলছে। সাধারণত ব্যস্ত রাস্তা সোহনা রোডে দুর্ঘটনার জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ।

হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা টুইট করে জানিয়েছেন, “ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়েছে সোহনা রোডের গুরুগ্রামে। সেখানে দু’জন আহত হয়েছে। এবং দুজনকেই ভর্তি করা হয়েছে তাঁরা চিকিৎসাধীন। এনএইচএআই দল, এসডিএম এবং সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে রয়েছে।”

গুরুগ্রামে কিছুদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার গুরুগ্রামের ব্যস্ততম রাস্তার একটি অংশও গর্ত হয়ে যেতে দেখা গিয়েছিল।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...