Friday, May 15, 2026

WhatsApp মেসেজ করলেই বাড়ি এসে কোভিড টেস্ট করবে কলকাতা পুরসভা

Date:

Share post:

করোনা মোকাবিলায় নতুন উদ্যোগ কলকাতা পুরসভার। এবার থেকে WhatsApp মেসেজ করলেই বাড়ি এসে কোভিড টেস্ট করা হবে। এজন্য শনিবার থেকে ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ কর্মসূচি চালু করল কলকাতা পুরসভা। কর্মসূচি ঘোষণা করেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

এই কর্মসূচি সম্পর্কে ফিরহাদ হাকিম জানান, করোনা টেস্টিংয়ের ক্ষেত্রে এবার ডোর-স্টেপ টেস্টিংয়ের পরিষেবা দেবে পুরসভা। আর তার জন্য চালু করা হল একটি বিশেষ WhatsApp নম্বর। কোনও উপসর্গযুক্ত ব্যক্তি নিজের করোনা পরীক্ষা করাতে চাইলে তাঁকে WhatsApp-এ মেসেজ করতে হবে 9830037493 নম্বরে। দিতে হবে নাম, ঠিকানা। তবে, এক্ষেত্রে একসঙ্গে নূন্যতম ২০ জনকে টেস্টিংয়ের জন্য আবেদন করতে হবে। যদি কোনও ব্যক্তি উপসর্গবিশিষ্ট হন এবং তার র‌্যাপিড পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে সেক্ষেত্রে আরটিপিসিআর পদ্ধতিতে পুনরায় তার করোনা পরীক্ষা করা হবে। ফলে ১০০ শতাংশ নিশ্চিত হওয়া যাবে ফলাফল নিয়ে।কোভিড টেস্টের আবেদন পেলে সেই ব্যক্তির বাড়িতে গাড়ি নিয়ে পৌঁছে যাবে কলকাতা পুরসভা। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে ৪০-৫০ মিনিটের মধ্যে জানিয়ে দেওয়া হবে ফলাফল। তারপর আক্রান্তের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে হোম-কোয়ারেন্টাইন বা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, কোমর্বিডিটি চিহ্নিত করতে বাড়ি বাড়ি সার্ভে করে ডেটাবেস তৈরি করবে কলকাতা পুরসভা।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...