Thursday, May 14, 2026

সোনু সুদ নিবাসে প্রবেশ পবন ও কৃষ্টির, অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিবারের

Date:

Share post:

কে সোনু সুদ? ছবি দেখা তো দূর নামও জানতেন না পবন। সেই সোনু দেবদূত হয়ে উঠলেন জলপাইগুড়ির পরিবারের কাছে। মাথা গোঁজার জন্য ভাঙা দরমার ঘরটায় দেওয়াল তোলার ব্যবস্থা করলেন পর্দার খলনায়ক। সোনুর সাহায্যেই পাকা ঘর পেলেন পবন ছেত্রী ও তাঁর মেয়ে কৃষ্টি।

জলপাইগুড়ি জেলার লুকসান চা বাগান এলাকার বাসিন্দা। কাজ হারিয়ে অসম থেকে ফিরেছেন তিনি। স্ত্রী নেই। মেয়ে কৃষ্টি চতুর্থ শ্রেণিতে পড়ে। জরাজীর্ণ অবস্থা বাড়ির। কিন্তু ঘর তৈরির টাকা নেই। এই অবস্থার কথা প্রতিবেশী তরুণী সোনাল সিংহকে বলেছিল কৃষ্টি। সোনাল উদ্যোগী হয়ে সোনুকে টুইটারে পবনের পরিবারের জন্য আর্থিক সাহায্য প্রার্থনা করেন। সাহায্যের আশ্বাস দেন অভিনেতা। কয়েক সপ্তাহ আগে সেই সাহায্য পৌঁছয় পবনের কাছে।

অভিনেতার আর্থিক সাহায্যে পাকা দেওয়াল ও টিনের ছাউনি দিয়ে একটি ঘর ও বারান্দা তৈরি হয়। শনিবার গৃহপ্রবেশ হয়েছে। পবন বাড়ির নাম রেখেছেন ‘সোনু সুদ নিবাস’। নতুন বাড়ি তৈরি হওয়ায় খুশি কৃষ্টি। পবন বলেন, “সোনু সুদের নাম আগে শুনিনি। দেবদূতের মতো হাজির হলেন তিনি। ওঁকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।”

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...