Monday, May 18, 2026

বোল্টের পার্টিতে গিয়ে এবারের আইপিএলে চরম অনিশ্চিত গেইল!

Date:

Share post:

জন্মদিনে বন্ধুদের সঙ্গে পার্টি করে করোনা আক্রান্ত বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট। অলিম্পিকে ৮টি স্বর্ণপদকের মালিক ৩৪ তম জন্মদিনে পার্টি করেন। এই সংবাদ প্রকাশ্যে আসতেই কপালে ভাঁজ আইপিএল কর্তাদের। নিশ্চয়ই ভাবছেন কেন? কারণ, ২১ অগস্ট বোল্টের ওই পার্টিতে ব্রিটিশ ফুটবলার রহিম স্টার্লিং, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল সহ খেলার দুনিয়ার একাধিক তারকা হাজির ছিলেন। তাই পার্টিতে থাকা খেলার জগতের তারকাদেরও একে একে করোনা পরীক্ষা হচ্ছে।করোনায় আক্রান্ত হওয়ার পর সেদিন পার্টিতে তাঁর সংস্পর্শে আসা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বোল্ট।

ইনস্টাগ্রামে বিপদমুক্ত রয়েছেন বলে গেইল জানিয়েছেন। কিন্তু এখনও তিনি রিপোর্ট হাতে পাননি। তাই উদ্বেগ বেড়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের কর্তাদের । নড়েচড়ে বসেছে বিসিসিআইও। গেইলের রিপোর্ট পজিটিভ এলে এবারের মতো আইপিএল-এর দরজা বন্ধ হয়ে যাবে এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের । আর যদি রিপোর্ট নেগেটিভ আসে, তবু তাকে সব সময় থাকতে হবে উদ্বেগের মধ্যে । তার প্রভাব যে তার পারফরম্যান্স পরবে তা বলার অপেক্ষা রাখে না । সবমিলিয়ে বন্ধুর পার্টিতে গিয়ে নিজের আইপিএল কেরিয়ার চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিলেন গেইল, যা তার মতো পেশাদার ক্রিকেটারের কাছে বেমানান ।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...