Saturday, May 16, 2026

পুলওয়ামা-কাণ্ডের চার্জশিট দিল এনআইএ

Date:

Share post:

পুলওয়ামার জঙ্গি হানার তদন্তে মঙ্গলবার চার্জশিট পেশ করল এনআইএ। গত বছরের ফেব্রুয়ারিতে কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। পাকিস্তানের প্রত্যক্ষ মদতে সেখানকার সন্ত্রাসবাদী গোষ্ঠীই এই জঙ্গি আক্রমণের প্রধান কুশীলব। পাক মদতপুষ্ট জঙ্গিদের দায়ী করে এদিন জম্মুর স্পেশাল কোর্টে প্রায় পাঁচ হাজার পাতার চার্জশিট পেশ করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। চার্জশিটে মূল অভিযুক্ত পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজাহার সহ মোট ১৯ জন। এই ঘটনার মূল চক্রী হিসাবে চার্জশিটে মাসুদ আজাহার ছাড়াও নাম আছে সাতজন পাকিস্তানি নাগরিকের।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...