Saturday, May 16, 2026

নিম্নচাপের ভ্রুকুটি: দক্ষিণবঙ্গের ৯টি জেলায় প্রবল দুর্যোগের পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টি

Date:

Share post:

নিম্নচাপের ভ্রুকুটি জারি আছে৷ আরও গভীর হচ্ছে নিম্নচাপ। এখনও দক্ষিণবঙ্গের ৯ টি জেলার ওপর প্রবল দুর্যোগের সতর্কতা জারি রয়েছে৷ পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গেও।

ইতিমধ্যেই দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে একটি গভীর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে৷ এরই সঙ্গে বঙ্গোপসাগরের ঘণীভূত নিম্নচাপটি ধীরে ধীরে এগোচ্ছে৷ এই গভীর নিম্নচাপের ফলে দক্ষিণ বঙ্গের ৯ জেলায় প্রবলবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

হাওয়া অফিস জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সমুদ্রসৈকতে জারি সতর্কতা।

 

বুধবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বীরভূম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।

 

এদিকে, হাওয়া অফিস জানিয়েছিল উত্তরবঙ্গ বৃষ্টিপাত কমতে পারে। কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।  ফলে নতুন করে সতর্কতা জারি  হয়েছে।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...