Sunday, June 21, 2026

রাত পোহালেই ফের লকডাউন! সতর্ক প্রশাসন, আপনিও সচেতন হোন

Date:

Share post:

সারা দেশের মতো বাংলাতেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই মহামারি মোকাবিলায় বাধ্য হয়েই ফের পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটতে হয়েছে রাজ্য সরকারকে। আপাতত রোটেশন পদ্ধতিতে সপ্তাহে দু’দিন করে লকডাউন শুরু হয়েছে রাজ্যজুড়ে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ফের লকডাউন।

এর আগে সাপ্তাহিক লকডাউনগুলিতে রাজ্যজুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া মিলেছিল। শহর থেকে শহরতলী কিংবা জেলায় জেলায় ওইদিন কার্যত শুনশান চেহারা নিয়েছিল। শনিবারও লকডাউন সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রশাসন।

বৃহস্পতিবারও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন মানবে বলেই মনে করা হচ্ছে। তবে এখনও বেশকিছু অসচেতন মানুষ বিষয়টিকে হালকাভাবেই নিচ্ছে। আর তাদের এই অসতর্কতার জন্যই মহামারির ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। “কারণ” ছাড়া ওইদিনও রাস্তায় বেরিয়েছিলেন অনেকেই। কিন্তু এবার আরও কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নামবে পুলিশ প্রশাসন।

এর আগে কলকাতা শহরজুড়ে কড়া মনোভাব দেখিয়েছে পুলিশ। লকডাউন কার্যকর করতে ডিসি পদ মর্যাদার আধিকারিক পর্যন্ত রাস্তায় নেমেছিলেন। কোথাও নাকা চেকিং, কোথাও ড্রোন আবার কোথাও টহলদারিতে পুলিশের জালে ধরা পড়েছে এমন অনেক অসচেতন মানুষ। এবার ফের যাতে একশো শতাংশ লকডাউন হয়, তার জন্য বৃহস্পতিবারও রাজ্যজুড়ে থাকবে ব্যাপক পুলিশি নজরদারি। জরুরি পরিষেবায় রয়েছে ছাড়। তাই মানুষ যাতে অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোন, সেই আবেদনই করা হয়েছে প্রশাসনের তরফে।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...