Tuesday, May 12, 2026

সুশান্ত আত্মহত্যা করেন নাকি খুন হন, কী বললেন রিয়া?

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ক্রমেই জটিল হচ্ছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন তা নিয়ে ধন্ধে রয়েছেন খোদ তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। ইতিমধ্যেই নানা দিক থেকে সুশান্ত মৃত্যুর তদন্ত শুরু করেছে সিবিআই, ইডি এমনকী নারকোটিক কন্ট্রোল ব্যুরো। মামলায় প্রধান অভিযুক্ত সুশান্তের বান্ধবী রিয়াই। দীর্ঘ নীরবতার পর অবশেষে কয়েকটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রধান অভিযুক্ত রিয়া ইঙ্গিত দিয়েছেন, সুশান্তের মৃত্যু খুনও হতে পারে। ঘনিষ্ঠ মহলেও তিনি খুনের আশঙ্কা প্রকাশ করেছেন বলে খবর।

সুশান্তের মৃত্যু প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে রিয়া বলেন, আমি নিজেও সংশয়ে। কীভাবে ওর মৃত্যু হল? এটা আত্মহত্যা না খুন তা আমিও জানতে চাই। গত ৮ জুন সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসি আমি। তখন আমি অসুস্থ ছিলাম। ৮ তারিখ থেকে পরপর কয়েকদিন সুশান্তের বাড়িতে তাঁর সঙ্গে ছিলেন তাঁর দিদি মিতু সিং। ওইসময় সুশান্তর কী সমস্যা চলছিল বা ওখানে কী ঘটছিল তা তাঁর দিদিই ভাল বলতে পারবেন। আমাকে সুশান্ত শেষ মেসেজ করে ৯ জুন। লিখেছিল, হাউ আর ইউ বেবি? আমার খুব খারাপ লেগেছিল এটা ভেবে যে ও একবারও আমায় ওর কাছে ফিরে যেতে বলল না! আমি ভেবেছিলাম, আমি অসুস্থ বলেই হয়তো আমাকে দূরে ঠেলে দিচ্ছে সুশান্ত। মন খারাপ হওয়ায় আমি ওর ফোন নম্বরও ব্লক করে দিই। ১০ জুন সুশান্ত আমার ভাই শৌভিককে মেসেজ করে আমার খবর নেয়। সেই শেষ। তারপর আর যোগাযোগ হয়নি। এরপর ১৪ জুন দুপুরবেলা আমার এক বন্ধুর ফোন থেকে সুশান্তর খবর জানতে পারি। প্রথমে ভেবেছিলাম গসিপ, মিথ্যা খবর। পরে দেখি দুঃসংবাদটা সত্যি। আমি নিজেও জানি না, ১৪ তারিখ ঠিক কী হয়েছিল? মাত্র এই কদিনে এমন কী হল? এটা খুন না আত্মহত্যা? সত্যিটা আমিও জানতে চাই।

Related articles

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...