Friday, June 26, 2026

টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও নিট-জেইই পিছনোর দাবি পার্থর

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও নিট ও জেইই পিছনোর দাবি জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, ৭৭ হাজার ছাত্রছাত্রী নিট ও ২৭ হাজার ছাত্রছাত্রী জেইই পরীক্ষা দিচ্ছেন। কিন্তু এই অতিমারি পরিস্থিতিতে পরীক্ষা হলে তা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেক বাড়িয়ে দেবে। সে কারণেই ছাত্রদের স্বার্থ সুরক্ষিত করার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। সেই কারণে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি পরীক্ষা পিছানোর আবেদন জানিয়েছেন শুধু তাই নয়, এ বিষয়ে সারাদেশে বিজেপি মুখ্যমন্ত্রীদের এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে একত্রিত হয় আবেদন জানানোর প্রস্তাব দিয়েছিলেন। এদিনের মঞ্চ থেকে একই দাবি জানান পার্থ চট্টোপাধ্যায়।

নিট-জেইই পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন টিএমসিপি সদস্যরা। সামাজিক দূরত্ব নিয়ে ধর্না কর্মসূচি শুরু হয়েছে।
এর আগে এদিনের অনুষ্ঠানে প্রথম পতাকা উত্তোলন করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তারপর তৃণমূল ছাত্র পরিষদের প্রথম সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় সংগঠনের পতাকা উত্তোলন করেন। তারপর একে একে টিএমসিপি নেতৃত্ব শহিদবেদিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...