Saturday, April 18, 2026

শশী থারুর দলের অতিথি শিল্পী, বেনজির তোপ লোকসভার কং সাংসদ সুরেশের

Date:

Share post:

কংগ্রেসের তথাকথিত বিক্ষুব্ধ ব্রিগেডের সদস্য শশী থারুর নিজের দলেই বেনজির তোপের মুখে। কেরালা কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি ও লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ থারুরকে ‘অতিথি শিল্পী’ বলে কটাক্ষ করলেন। কেরালার এই নেতা তিরুবনন্তপুরমের সাংসদ সম্পর্কে বলেন, শশী থারুর অতিথি শিল্পী হয়ে আমাদের দলে এসেছিলেন। তিনি এখনও অতিথি শিল্পী হয়েই রয়ে গিয়েছেন। হতে পারে উনি গ্লোবাল সিটিজেন, কিন্তু কংগ্রেসে থাকতে হলে কংগ্রেসের শর্ত মেনেই কাজ করতে হবে। সুরেশের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলের ধারণা, কংগ্রেসের খোলনলচে বদলের দাবি তোলা নেতাদের হাইকমান্ডের সবুজ সংকেতেই এভাবে টার্গেট করছেন গান্ধী পরিবারের অনুগতরা।

আরও পড়ুন- ১৪ সেপ্টেম্বর বাদল অধিবেশন, ৭২ ঘণ্টা আগে কোভিড টেস্ট সব সাংসদের

 

Related articles

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার...

খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্যমৃত্যু! চাঞ্চল্য ক্যাম্পাসে

দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT)ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা। শনিবার সকালে পরীক্ষার দিন আচমকাই অটল বিহারী...

রাজাবাজারের বাসস্ট্যান্ডের কাছে সিঙ্গল শাটার, কার্তুজ সহ আটক ১

সামনেই রাজ্যে প্রথম দফার ভোট। শহর জুড়ে চলছে জোর নাকা তল্লাশি। এবার খাস কলকাতায় উদ্ধার হল অস্ত্র ও...