Sunday, March 15, 2026

টম ব্যান্টনের দাপট সত্ত্বেও ইংল্যান্ড- পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচে ভিলেন বৃষ্টি

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর ছিল এদিকে । টেস্ট সিরিজে হারের পরে পাকিস্তানের সমর্থকরা আশায় ছিলেন বাবর আজমরা জবাব দেবেন তিন টি-টোয়েন্টির সিরিজে। ওল্ড ট্র্যাফোর্ডে এ দিন টস জিতে পাকিস্তানের অধিনায়ক বাবর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্যাঁতসেঁতে আবহাওয়ার ফায়দা তোলার জন্য। কারণ, ম্যাঞ্চেস্টারে বৃষ্টির জন্য প্রায় সারাদিনই
কভারে ঢাকা ছিল পিচ।
অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের বোলাররা শুরুতে ধাক্কাও দেয় ইংল্যান্ডকে। দলের তিন রানের মাথায় জনি বেয়ারস্টোকে ফেরান ইমাদ ওয়াসিম। এর পরে অবশ্য পরিস্থিতি সামাল দেন টম ব্যান্টন (৪২ বলে ৭১) এবং দাউয়িদ মালান (২৩ বলে ২৩)। পাকিস্তান অবশ্য এই সময় দ্রুত কয়েকটি উইকেট তুলে নেয়। এর পরেই বৃষ্টির জন্য খেলা থেমে যায়। তখন ইংল্যান্ডের রান ১৬.১ ওভারে ১৩১-৬।

 

 

 

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...