Saturday, March 14, 2026

ট্রাম্প ঠিক হাঁসের মত, আর ওর ছেলে একটা বলদ, মার্কিন প্রেসিডেন্টকে বেনজির আক্রমণ বোনের!

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যা নয় তাই বলে আক্রমণ করলেন তাঁর বোন মারিয়ানা। কখনও বললেন ট্রাম্পের মুখটা হাঁসের মত, আবার কখনও ট্রাম্পের বড় ছেলেকে বলদের সঙ্গে তুলনা করলেন। নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের পরিবারেই ট্রাম্পের বিরুদ্ধে কেচ্ছা প্রকাশের পর উল্লসিত তাঁর বিরোধী শিবির।

এর আগেও ট্রাম্পের বোনের কথোপোকথনের একটি গোপন অডিও ফাঁস হয়েছিল। সেখানেও ট্রাম্পের পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেন বোন মারিয়ানা। ফের দ্বিতীয় দফায় আরেকটি বিস্ফোরক অডিও ফাঁস করলেন ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্প। ওই গোপন অডিওতে ট্রাম্পের ছোট বোন মারিয়ানা ট্রাম্প বেরিকে বলতে শোনা যায়, এরিক (ট্রাম্পের ছেলে) একদম বলদ হয়ে গেছে। আর ইভাঙ্কা তো ( ট্রাম্পের মেয়ে) আরও নির্লজ্জ। সে ঠিক তার বাবার মত। হ্যাঁ, সে দিন দিন একটা ছোট ট্রাম্প হয়ে উঠেছে।

সর্বশেষ অডিও ক্লিপটি প্রকাশ হয়েছে আগেরটি প্রকাশের এক সপ্তাহ পর। আগের অডিও ক্লিপে বোন বলেছিলেন যে, তার ভাইয়ের কোনও নীতি নেই, সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক ও নির্লজ্জ। গোপনে তোলা এই রেকর্ডিংটি প্রথম প্রকাশ করে দ্য ওয়াশিংটন পোস্ট। এরপর দ্বিতীয় ক্লিপে ট্রাম্পের বোন বলেন, ডোনাল্ড ট্রাম্প কারুর জন্য কিছুই করবেন না, যদি না সে ব্যাপারে আগে কোনও প্রতিশ্রুতি দিয়ে রাখেন। তিনি নিজের প্রচারের স্বার্থে জনগণের কাছে কৃতিত্ত্ব না নিয়ে কিছুই করেন না। আর যদি কিছু করেন, তখন বলবেন, দেখো আমি কী দারুণ করলাম। আমি চমৎকার নই? তার মুখটা হল হাঁসের মত। ঠিক যেমনটা ছিলেন বাবা।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...