Wednesday, June 24, 2026

শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রুদ্ধশ্বাস গুলির লড়াই, খতম ৩ জঙ্গি

Date:

Share post:

জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে রুদ্ধশ্বাস এনকাউন্টারে কেঁপে উঠল শ্রীনগরের পান্থচক।  এই এনকাউন্টারেই ভারতীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানদের গুলিতে নিহত হয়েছে ৩ জঙ্গি। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে সেনা-পুলিশের যৌথবাহিনী। কাশ্মীর পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই অঞ্চলে হানা দেয় যৌথবাহিনী। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা আঘাত করে ভারতীয় জওয়ানরাও। গুলির লড়াইয়ে প্রাণ হারায় ৩ জঙ্গি। তাঁদের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি সেনা। তবে জানা গিয়েছে এক সেনা জওয়ানও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে ওই এলাকায় তল্লাশি চালানোর সময় বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এরমধ্যে একে-৪৭ রাইফেলও রয়েছে। গত ২৪ ঘন্টায় কাশ্মীরে সেনা-জঙ্গি এনকাউন্টারে ৭ জঙ্গির মৃত্যু হল। শুক্রবার সকালেই জম্মু-কাশ্মীরের শোপিয়ানে এক সংঘর্ষে ৪ জঙ্গির মৃত্যু হয়েছিল। ধরা পড়ে যায় একজন। তাঁকে জেরা করেই পুলিশ জানতে পেরেছে নিহত জঙ্গিদের মধ্যে দুজন বিজেপি পঞ্চায়েক সদস্যকে অপহরণ ও খুনের ঘটনায় জড়িত ছিল।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...