Saturday, March 14, 2026

ভার্চুয়াল মাধ্যমে জাতীয় ক্রীড়া সম্মান প্রদান

Date:

Share post:

করোনা ভাইরাসের জেরে প্রথা ভাঙল জাতীয় ক্রীড়া সম্মান প্রদান অনুষ্ঠান। শনিবার জাতীয় ক্রীড়া দিবসে অর্থাৎ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের ১১৫তম জন্মবার্ষিকীতে অন্যান্য বারের মতোই জাতীয় ক্রীড়া সম্মান প্রদান করা হল কৃতী অ্যাথলিট এবং কোচেদের। তবে অন্যান্য বছরগুলির মতো রাষ্ট্রপতি ভবনে হাজির থেকে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ থেকে বঞ্চিত হলেন অ্যাথলিটরা। পরিবর্তে গোটা অনুষ্ঠানটি হল ভার্চুয়াল মাধ্যমে। বিভিন্ন ক্যাটেগরিতে রেকর্ড ৭৪ জন এবার পুরস্কৃত হলেন জাতীয় ক্রীড়া সম্মানে।
এদিন পুরস্কারজয়ী ৬০ জন উপস্থিত থাকতে পেরেছিলেন ভার্চুয়াল পুরস্কার প্রদান অনুষ্ঠানে। দেশের বিভিন্ন শহরে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিভিন্ন কেন্দ্র থেকে ভার্চুয়াল মাধ্যমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে মিলিত হয়েছিলেন অ্যাথলিট এবং কোচেরা। করোনা আক্রান্ত হওয়ায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সর্বোচ্চ ক্রীড়াসম্মান রাজীব খেলরত্ন জয়ী কুস্তিগীর ভিনেশ ফোগত। আরেক খেলরত্ন বিজয়ী ক্রিকেটার রোহিত শর্মা আইপিএল খেলতে আমিরশাহী থাকায় যোগ দিতে পারেননি অনুষ্ঠানে। তবে ভার্চুয়াল মাধ্যমে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকি ৩ খেলরত্ন জয়ী অ্যাথলিট মনিকা বাত্রা, রানি রামপাল এবং মারিয়াপ্পান থাঙ্গাভেলু।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...