Wednesday, June 3, 2026

নিঁখোজ বৃদ্ধকে ঘরে ফেরালেন মিমি! এমন বাস্তব কাহিনী সিনেমাকেও হার মানাবে

Date:

Share post:

ফের মিমি চক্রবর্তীর মানবিক মুখ দেখলো এই বাংলার মানুষ। যাদবপুরের তৃণমূল সাংসদ তথা টলিউডের শীর্ষ অভিনেত্রী মিমির একান্ত চেষ্টায় নিজের হারানো পরিবারকে আবার ফিরে পেলেন এক অসহায় বৃদ্ধ। আর এই ঘটনায় বৃদ্ধের পরিবার সাংসদ-অভিনেত্রীকে কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না। শুরু মিমি নয়, পথচলতি তরুণ-তরুণীর, যাঁরা ওই বৃদ্ধের অসহায়তার পৌঁছে দিয়েছিলেন অভিনেত্রী পর্যন্ত, তাঁদেরকেই অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধের পরিবার।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। আরাধনা চট্টোপাধ্যায় ও তাঁর বন্ধু জয়দীপ সেন শেক্সপিয়ার সারণির একটি বাসস্টপের কাছে দেখেন এক অসুস্থ বৃদ্ধ অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে একটি দোকানের বেঞ্চে পড়ে রয়েছেন। তাঁর এক পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়ে রীতিমতো পোকা ধরে গিয়েছে। ওই বৃদ্ধকে জল দেন তাঁরা। এরপর কী করবেন বুঝে উঠতে না পেরে সমস্ত ঘটনা ফেসবুকে পোস্ট করে আরাধনা সাহায্য প্রার্থনা করেন।

সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর নজরে আসে। তৎক্ষণাৎ তিনি নিজে লালবাজারে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। মিমির প্রচেষ্টাতেই গত শনিবার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভর্তি করা হয় রাস্তার ধারে পড়ে থাকা ওই বৃদ্ধকে। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাড়ির লোক চিনতে পারে ওই বৃদ্ধকে।

এরপর নদিয়া জেলার রানাঘাটের গাঙনাপুর গ্রামের ওই বৃদ্ধের পরিবার মিমির সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, বৃদ্ধ তাঁদেরই হারিয়ে যাওয়া কাকা। নাম কুমুদ শীল। লকডাউন চলাকালীন তিনি কলকাতায় এসেছিলেন পেনশন তুলতে । কিন্তু আর তারপরে বাড়ি ফিরতে পারেননি । তারপর প্রায় একমাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধ । তাঁর আত্মীয় পরিজনরা অনেক চেষ্টা করেও সন্ধান পাননি তাঁর কুমুদবাবুর। শেষে সংবাদ মাধ্যমে খবর দেখে তাঁকে চিনতে পারে।

এরপর ওই বৃদ্ধের ভাইপো কলকাতায় আসেন এবং সাংসদের টিম ও কলকাতা পুলিশের সহায়তায় কাকার সঙ্গে হাসপাতালে দেখা করেন। অভিনেত্রীকে ভিডিও কলের মাধ্যমে ধন্যবাদজ্ঞাপন করেন তাঁরা। মিমিও কাকার যথাযথ যত্ন নিতে এবং খেয়াল রাখার পরামর্শ দেন ভাইপোকে যাদবপুরের সাংসদ জানান, তাঁদের বাড়ি ফেরার সমস্ত ব্যবস্থা করে দেবেন তিনি।

বৃদ্ধের নাতি সৌরভ শীলও সোশ্যাল মিডিয়ায় মিমি , তাঁর টিম ও কলকাতা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন । পাশাপাশি আরাধনা , তাঁর বন্ধু এবং যাঁরা যাঁরা তাঁর দাদুকে উদ্ধার করতে সাহায্য করেছেন , তাঁদের প্রত্যেককে জানিয়েছেন অশেষ আন্তরিক কৃতজ্ঞতা ।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...