Thursday, May 14, 2026

ভিলেন ইন্টারনেট সংযোগ, অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডে যুগ্মজয়ী ভারত ও রাশিয়া

Date:

Share post:

নাটকীয়ভাবে শেষ হল প্রথম অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডের ফাইনাল ।খেলার মাঝে আচমকা নিহাল সারিন ও দিব্যা দেশমুখের ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়। সেই কারণে বেশ কিছু সময় নষ্ট হয়, যা পরে সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ে।
রবিবার শেষপর্যন্ত যুগ্মজয়ী হল ভারত ও রাশিয়া। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় রাশিয়ার কাছে হারার পরে আবেদন জানায় ভারত। সেই আর্জিকে স্বীকৃতি দিয়ে দুই প্রতিদ্বন্দ্বী দেশকে যুগ্মজয়ী ঘোষণা করল FIDE।
এ দিন ফাইনালে রাশিয়াকে কোণঠাসা করেও শেষ পর্যন্ত ইন্টারনেট সংযোগের অভাবে সময় নষ্ট হওয়ায় রবিবার বিশ্ব দাবা অলিম্পিয়াডে পরাজিত হয় ভারত। গোদের ওপর বিষফোঁড়ার মতো
এ দিন খেলার মাঝে আচমকা নিহাল সারিন ও দিব্যা দেশমুখের ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়। এই প্রযুক্তিগত সমস্যার কারণে রুশ প্রতিদ্বন্দ্বীর কাছে শেষ পর্যন্ত হার স্বীকার করতে হয় দুই দাবাড়ুকেই।


বিতর্কিত ভাবে খেলা শেষ হওয়ায় ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে FIDE-এর কাছে আবেদন করে ভারত। সংযোগ হারানোর আগে ফাইনালে জেতার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন দিব্যা দেশমুখ।
আন্তর্জাতিক দাবা ফেডারেশনের ডিরেক্টর জেনারেল এমিল সুতোভস্কি জানান, ভারতের আবেদন পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে রাশিয়ার প্রতিনিধিত্ব করার জন্য বৈঠকে উপস্থিত থাকতে পারেননি FIDE সভাপতি এ দর্কোভিচ। শেষ পর্যন্ত ভারত ও রাশিয়াকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়।
অনলাইন ফরম্যাটে এই প্রথম দাবা অলিম্পিয়াডের আয়োজন করে আন্তর্জাতিক দাবা সংগঠক সংস্থা FIDE।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...